ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার করা হবে: ইমাজ উদ্দিন মন্ডল

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার করা হবে: ইমাজ উদ্দিন মন্ডল

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মহানগর কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা আমীরবৃন্দ।বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, আমরা ৫২ দেখিনি, ৬৯ ও ৭১ দেখিনি কিন্তু আমরা ২০১২ ও ২০২৪ দেখেছি। যেখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের উপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। মানবাধিকার সংগঠন গুলোর তথ্যানুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন, গুম হয়েছে ৬৭৭ জন। আর ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা কখনো কল্পনাও করেনি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হবে। শেখ হাসিনা যেই আইন দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে সেই আইনের মাধ্যমেই এবার তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে।
তিনি আরও বলেন, গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বর্বর ইসরাইলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। আমরা বিশ্ব মানবাধিকার দিবসে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্র ও সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বিশ্ব মানবতার রক্ষা কবচ হচ্ছে ইসলাম। আজ থেকে ১৪৫০ বছর আগে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) তার কর্মের মাধ্যমে মানবতার অনন্য নজীর স্থাপন করে আমাদের দেখিয়ে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাসুলুল্লাহ সাঃ এর আদর্শকে ধারণ করে এদেশে মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিনত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

December 10, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার করা হবে: ইমাজ উদ্দিন মন্ডল

আপডেট সময় : ০৪:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪