ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহীর উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ‘তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় বিভাগীয় কমিশনার বলেন, শুধু দুর্নীতির বিরোধীতাই আমরা বলি তা না, দুর্নীতিকে আমরা নির্মূল করতে চাই, প্রতিরোধ করতে চাই। আমরা যদি না করি তো করবে কারা? দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সময় ছাত্র-ছাত্রীদের সাথে সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী স্লোগান দেন বিভাগীয় কমিশনার। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, দুর্নীতির মূল কারণ হচ্ছে নৈতিকতাশূন্য কাজ, নৈতিকতাশূন্য বিবেক। শুধু দুর্নীতি দমন করলেই হবে না কারণ দমন করলে তার বীজ থেকে যাবে, তাই দুর্নীতি নির্মূল করতে হবে।

রাজশাহী দুদকের পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা ওসচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

December 9, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০১:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪