ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

মান্দায় বালু ভর্তি বালুর বস্তা নিয়ে পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু!

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বালু ভর্তি বালুর বস্তা নিয়ে পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু!

বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপের রিবোরিং করা হয়েছে। কাজ শেষে বেশকিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই বালু বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা (২৮) নামের এক যুবক আগের পরিত্যক্ত কূপের গভীর গর্তে ঢুকে যায়। এমন সংবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খননযন্ত্রের সাহায্যে সাড়ে চার ঘন্টা পর গভীর ওই কূপ থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে। এ সময় নিয়ামতপুর থানা পুলিশ ও শতশত উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে। আজ রোববার সকাল ৮টার দিকে হাটোইর গ্রামের পাশে চকদেউলিয়া মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় হাটোইর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন, চকদেউলিয়া মাঠে জয়নাল আবেদীনের একটি গভীর নলকূপ ছিল। সেটি অকেজো হওয়ায় পাইপ উত্তোলন করে পাশেই রিবোরিং করা হয়। পরিত্যক্ত কূপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল।
আসলাম হোসেন আরও বলেন, নতুন কূপটি খননের পর সেখানে কিছু বালু পড়ে ছিল। ব্যক্তিগত প্রয়োজনে রোববার সকালে ওইসব বালু বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম অসাবধানবশত পরিত্যক্ত কূপে পড়ে যায়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে এস্কেভেটরের সাহায্যে অন্তত ৫০ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিগত সেলিম রেজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বালু ভর্তি বালুর বস্তা নিয়ে পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু!

আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪