ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, আটক বিডির সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনবহালের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্য।

মানববন্ধনে বক্তরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে দায়ভার নিরিহ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দিয়ে সংঘঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যচারসহ চাকুরিচ্যুত হয়ে আসা সমস্ত বাংলাদেশব্যপী ক্ষতিগ্রস্ত সকল সদস্যরা মিলে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের উপর জোর পূর্বক মিথ্যা ভাবে চাপিয়ে দেওয়া বিদ্রোহের কলঙ্ককে মুছে দিয়ে পুনরায় সীমান্ত বাহিনীতে নিয়ে আমাদেরকে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করছি৷ তারা আরো বলেন, দীর্ঘ ১৫ বছর যাবৎ সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্র বিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মো: মোরশেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার৷ তাই তাঁরা বিদ্রোহের কলঙ্ক মুছে দিয়ে পুনরায় সীমান্ত বাহিনীতে নিয়ে স্বাভাবিক জীবন-যাপন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নতুন সরকারের কাছে।

November 27, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪