ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে ফেলে ওলামা ও তাওহিদী জনতা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে ফেলে ওলামা ও তাওহিদী জনতা

রাজশাহীতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলেম ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর কার্যলয়ে হামলা চালানো হয়। বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যলয়ের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এসময় তারা প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে তাতে আগুন ধরিয়ে দেন। পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা ‘প্রথম আলো, দিল্লি স্টার’ এই মুহূর্তে বাংলা ছাড়, ‘বয়কট বয়কট প্রথম আলো বয়কট, ডেইলি স্টার বয়কট’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিতে থাকেন।

গতকাল ঢাকায় প্রথম আলোর কার্যলয়ের সামনে বিক্ষোভকারী দের উপর পুরিশের হামলার অভিযোগে আজ দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানব্বন্ধনের আয়োজন করেন আলেম ওলামা। মানববন্ধন শেষে তারা রাজশাহীস্থ প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে। পরে, বিক্ষোভ নিয়ে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ উল্লেখ করে বক্তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টারের কার্যক্রম বাংলার মাটি থেকে পুরোদমে বন্ধ করে দিতে হবে। ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে এমন কোনো মাধ্যম, এমন কোনো সংস্থা রাখা হবে না।

এসময়, ঢাকায় জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা। বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনতিলম্বে ছেড়ে দিতে হবে । যদি তা নাহয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী তাদের।
এবিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, এখন পর্যন্ত মৈাখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ।

November 25, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে ফেলে ওলামা ও তাওহিদী জনতা

আপডেট সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪