ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রাণীনগরে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর আত্মহত্যা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৪২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর আত্মহত্যা

নওগাঁর রাণীনগরে গলায় ফাঁস দিয়ে ওমর বক্স (৫৮) নামে এলজিইডির এক উপ-সহকারী প্রকৌশলী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাণীনগর উপজেলার দামুয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। তার স্বজনদের দাবি- দীর্ঘদিন ধরে ওমর বক্সের পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে হতাশাগ্রস্থ হয়ে ওমর বক্স আত্মহত্যা করেছেন। ওমর বক্স দামুয়া গ্রামের মৃত জছের আলী সরদারের ছেলে। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর বক্সের স্ত্রী-সন্তান নওগাঁ শহরে বসবাস করতেন। আর গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার দামুয়া গ্রামে তার মা থাকতেন। বুধবার সন্ধ্যার দিকে ওমর বক্স গ্রামের বাড়িতে আসেন। রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর ঘুম থেকে উঠে ওমর বক্স ও তার মা ফজরের নামাজ পড়েন। নামাজ শেষে ছেলে ওমর বক্সের জন্য তার মা রান্না করতে যান। রান্না শেষে ওমর বক্সকে ডাকতে গিয়ে তার মা দেখেন ঘরের ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ফাঁস দেওয়া অবস্থায় ওমর বক্স ঝুলছে। এরপর ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ওমর বক্সের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি তিনি আত্মহত্যা করেছেন। ওসি আরও জানান, তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ওমর বক্সের পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।

November 14, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর আত্মহত্যা

আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪