ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ কর্মী

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ কর্মী

রাজশাহী মেডিক্যাল কলেজে পরীক্ষা দিতে আসা শিহাব আল রশিদ ওরফে গালিবকে (২৭) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার শিহাব আল রশিদ ওরফে গালিব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে। আগে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ২০১৭ সালে স্থায়ীভাবে বহিষ্কার হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। রাজশাহীতে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ কর্মী শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। মেডিকেল কলেজের প্রধান ফটকে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তখন তারা সেখানে তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে এসে মারধরের পর পুলিশে সোপর্দ করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

November 12, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ কর্মী

আপডেট সময় : ০২:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪