ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে সাবেক এমপি জাহিদের নামে অপপ্রচারের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে সাবেক এমপি জাহিদের নামে অপপ্রচারের অভিযোগ

ঠাকুরগাও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমানের রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল তার নামে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকালে স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেছেন সাবেক এমপি জাহিদুর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রানীশংকৈল) দলীয় অবস্থান সুদৃঢ করতে তিনি সর্বদা কাজ করে চলছেন। দলীয় কর্মকান্ড জোড়দার করা সহ সাম্প্রতিক সময়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পাড়া মহল্লা ছুটে চলছেন তিনি। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক জনের মনে ভীতি দুর করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। বিগত সরকারের আমলে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে দলীয় কর্মকান্ড পরিচালনায় অবিচল ছিলেন। এ আসনে তিনি সাধারণ মানুষের সাথে মিলে মিশে রাজনৈতিক কমসূচী বাস্তবায়ন করেছেন। এতে আসনটিতে তার তথা বিএনপির রাজনৈতিক অবস্থান অত্যন্ত মজবুত। যার ফলশ্রুতিতে তিনি বিগত সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে জয়লাভ করতে পেরেছিলেন। কয়েক দিন আগেও হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজায় তিনি এলাকার প্রতিটি মন্ডপে গেছেন। সনাতন ধর্মের লোক জনের সাথে কথা বলে উৎসাহ দিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন। সহায়তা করেছেন আর্থিক ভাবেও। বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা দলীয় নির্দেশনা বাস্তবায়নে ছিলেন অঙ্গীকারাবদ্ধ। তার সহজ সরল জীবন যাপন ও সহজে মানুষের সাথে মিশে যাওয়ার বিশেষ গুন ঠাকুরগাঁও-৩ আসনের সাধারণ মানুষকে মগ্ধ করেছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য তার বক্তব্যের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধমে তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এতে দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার জন্য আহবান জানিয়েছেন। সেই সাথে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিক ভাইদের প্রতি আহবান জানিয়েছেন।

November 6, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে সাবেক এমপি জাহিদের নামে অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪