ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণে ৫দফা দাবিতে স্মারকলিপি প্রদান

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণে ৫দফা দাবিতে স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটার অবশিষ্টাংশ সংরক্ষণ, বেশিরভাগ অংশ ভেঙে ফেলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ পাঁচদফা দাবিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে (৬ নভেম্বর) চলচ্চিত্র নির্মাতা ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে- ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতবাড়ির টিকে থাকা অংশের (০.১৬০৩ একর) জমি সংরক্ষণ করে তাতে পরবর্তীকালে ঋত্বিকের নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার জন্য জমি অবমুক্ত ঘোষণা করতে হবে; রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক সামরিক শাসক এরশাদের সময়ে ১৯৮৭-৮৮ সালের দিকে এই জমি ইজারা পায়। এই ইজারা পুনর্বিবেচনা করতে হবে এবং ইজারা বাতিল করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীর নামে স্থায়ী ব্যবস্থা অথবা/এবং জেলা প্রশাসন কর্তৃক সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীকালে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ ভবন নির্মাণ করা হবে মূলত ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটার আবহকে কেন্দ্র করে।

এরপর সেখানে গড়ে তোলা হবে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ এবং ‘ঋত্বিক ফিল্ম ইন্সটিটিউট’, যেখানে চলচ্চিত্রবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। আরও থাকবে ঋত্বিক সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, এক্সিবিশন গ্যালারি, বিভিন্ন ধরণের ল্যাব, গ্রন্থাগার, প্রভৃতি। থাকবে সাংস্কৃতিক কর্মীদের জন্য বিশ্রামাগারসহ চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা।

এদিকে ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দ্বিতীয় দিনে ঋত্বিক আলোচনায় অংশগ্রহণ করেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, মোহাম্মদ তাওকীর ইসলাম, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ছোটকাগজ খাপড়ার সম্পাদক নাদিম সিনা।

November 6, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণে ৫দফা দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪