ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন

ঢাকার বাইরে হৃদরোগের চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে রাজশাহীতে চালু হয়েছে ১০০ শয্যার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। শনিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর লক্ষ্মীপুর বাকির মোড়ে হাসপাতালটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

এ সময় অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে হার্টের অপারেশনের ৯৫ ভাগই হয় ঢাকায়। যেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগ মানুষের বসবাস। সরকার সবার কাছে এই চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতালে ১০০ শয্যার পাশাপাশি রয়েছে ৮ শয্যার আইসিইউ ও ১৪ শয্যার সিসিইউ এবং আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক সেবা দেবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন এই অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসাসেবা নিতে পারবেন। প্রতিদিন ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়া হলেও আউটডোর সার্ভিস চালু থাকবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। একবার ১০০ টাকা দিয়ে টিকেট কাটলে এক মাস চিকিৎসা নেওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, ন্যাশানাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান। নগরীর লক্ষ্মীপুর এলাকায় ১৯৮৪ সালে গড়ে ওঠে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

November 2, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪