ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে ওষুধ কোম্পানীর ২ রিপ্রেজেনটিভকে অপহরণের ঘটনায় গ্রেফতার-৬

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ওষুধ কোম্পানীর ২ রিপ্রেজেনটিভকে অপহরণের ঘটনায় গ্রেফতার-৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি ইউনানী ওষুধ কোম্পানীর ২ রিপ্রেজেন্টভিকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারীদের জিম্মা হতে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অপহরণ কারীদের গ্রেফতার করা হয়। অপহৃত নাজমুল ও শামীম হোসেনের বাড়ি জামালপুর জেলার শাহবাজপুর গ্রামে।

অভিযোগে জানা যায়, মোঃ নাজমুল হোসেন (৩৫) ও মোঃ শামীম হোমেন (২১) নামে ২ ব্যক্তি সবুজ হেলথ্ ল্যাবরেটরীজ নামে ইউনানী ঔষধ কোম্পানিতে চাকরি করে। তারা রানীশংকৈলে বিগত এক মাস থেকে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।এদিকে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে তারা ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল থানার রাজবাড়ী দোশিয়া পৌছলে জনৈক রেজাউল করিমের (৩৮) বাসার সামনে অজ্ঞাতনামা ৮/৯ জন ব্যক্তি তিনটি মোটর সাইকেলে করে এসে উল্লেখিত ২ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় এবং ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তৎপর হয়ে উঠে এবং এএসপি (রাণীশংকৈল সার্কেল) মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পুলিশি অভিযান শুরু করা হয়।অপহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করে।সেই সাথে অপহরণ কাজে ব্যবহৃত ৩ টি মোটর সাইকেল, ৬ টি মোবাইল ফোন ও ১০,৫০০ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ভাতগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে মোঃ জাহিদুর রহমান ওরফে জাহিদ(২৫), ঢোলকালী গ্রামের হামিদুল হকের ছেলে মোঃ আঃ রাজ্জাক (২৬), দেওগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ জাফর আলী (৩১) শহরের ঘোষপাড়া মহল্লার আনিছুর রহমানের ছেলে মোঃ শুভ (২৫), বেশুরবাড়ি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে লাবু ইসলাম(২৭) এবং ভাতগাঁও গ্রামের ইউসুফ আলীর ছেলে মোঃ মাহাবুর রহমান(৩০)।
রানীশংকৈল থানার ওসি মুহঃ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের জিম্মা হতে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বলেন,অপহরনের সংবাদ পেয়ে পুলিশকে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করা হয় এবং পুলিশ রাতেই ৬ আসামীকে সনাক্ত করে তাদের গ্রেফতার করে এবং তাদের জিম্মা হতে অপহৃত ২ ব্যক্তিকে উদ্দার করা হয়েছে।

October 29, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ওষুধ কোম্পানীর ২ রিপ্রেজেনটিভকে অপহরণের ঘটনায় গ্রেফতার-৬

আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪