ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানিয়েছেন আগামিকাল বুধবার দুই জেলার শ্রমিক নেতারা আলোচনায় বসার পর পুনরায় বাস চলাচল শুরু করা হবে।

জানা গেছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার বাস শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে গত শনিবার রাতে। সেদিন রাজশাহীর একটি বাসে যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এক বাস শ্রমিক। তার কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ওই বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর, গত রোববার দুই জেলার শ্রমিক নেতারা বসেছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকরা আশ্বাস দিয়েছিলেন, আর কাউকে মারধর করা হবে না। সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে আবারো ছয়জন শ্রমিককে মারধর করা হয়। এরপর থেকে রাজশাহী থেকে কোনো বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছেন না শ্রমিকরা। চাঁপাইনাবগঞ্জে থাকা রাজশাহীর কিছু বাসও বের হতে দেওয়া হচ্ছে না।

এদিকে, দুইদিন ধরে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অটোরিকশায় চড়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। প্রায় ৬০ কিলোমিটার দূরত্বের এ পথে যাতায়াতে সময় লাগছে অনেক বেশি। অটোরিকশায় খরচও হচ্ছে বেশি। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, আগামীকাল বুধবার আমরা দুইপক্ষ বসব। তারপর আলোচনার মাধ্যমে সমাধান হলে বাস চলাচল শুরু হবে। এর আগে বাস চলবে না।

October 29, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪