ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

রাজশাহীতে পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলা ও নগর কমিটি এই মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচি থেকে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ভাসানী ফাউন্ডেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. জি এম শফিউর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের ওপর কাউকে থাকতে দেয়নি। তারা মনে করে, বাংলাদেশে শেখ মুজিবই একমাত্র ব্যক্তি, যার ওপরে আর কেউ নাই। কিন্তু মওলানা ভাসানী আওয়ামী লীগের জন্মদাতা। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগ সরকার মওলানা ভাসানীকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। নতুন প্রজন্মকে তাঁর সম্পর্কে জানার সুযোগ দেয়নি। পাঠ্যবই থেকে তাঁর জীবনী তুলে দিয়ে ইতিহাস বিকৃত করেছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে এত দিন শিক্ষার্থীদের দূরে রেখেছে।

পাঠ্যবইয়ে আবার মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে শফিউর রহমান বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে মওলানা ভাসানীর জীবনী পাঠ্যবই থেকে প্রত্যাহার করেছে। কারণ ভাসানীকে যদি মানুষ বুঝতে পারে, জানতে পারে, তাহলে ভাসানীর আড়ালে শেখ মুজিব চলে যাবে। সে জন্য শেখ মুজিবকে বড় করতে ভাসানীর জীবনী প্রত্যাহার করে নিয়েছিল আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগরের সহসভাপতি নূর হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪