ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

মহাদেবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নওগাঁর মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া মহাদেবপুরের বীর সন্তান আস সবুর ও মাহফুজুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন।

এসময় উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আয়োজক সহযোগী শাহাদৎ হোসেন, মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোবারক আলী, ক্রীড়া সংগঠক জাহিদুল ইসলাম প্রমুখ তার সঙ্গে ছিলেন।

টুর্নামেন্টে মহাদেবপুর, পত্নীতলা, বদলগাছী ও মান্দা উপজেলার ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় মহাদেবপুর সিভিএফসি একাদশ ও দক্ষিণ হোসেনপুর গ্রামীণ ফুটবল একাডেমী অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ে গোল শুন্য থাকায় ট্রাইব্রেকারে দক্ষিণ হোসেনপুর গ্রামীণ ফুটবল একাডেমীকে ৬-৫ গোলে হারিয়ে সিভিএফসি চ্যাম্পিয়ন হয়।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক সহযোগী শাহাদৎ হোসেন সভাপতিত্ব করেন। পুরস্কার বিতরণ করেন মহাদেবপুর দর্পণের সম্পাদক, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো। এসময় যুবদল নেতা এরশাদ আলী, রম্নবেল হোসেন, ছাত্রদল নেতা রহমত আলী প্রমুখ তার সঙ্গে ছিলেন। পুরো টুর্নামেন্টে ধারা বিবরণী দেন ও পরিচালনা করেন প্রভাষক মনিরম্নজ্জামান মনির।

October 24, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪