ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

এই অবৈধ সরকার ও সার্চ কমিটিকে আমরা মানি না- আফরোজা আব্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই অবৈধ সরকার ও সার্চ কমিটিকে আমরা মানি না- আফরোজা আব্বাস

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
এই অবৈধ সরকার ও সার্চ কমিটিকে আমরা মানি না- আফরোজা আব্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই অবৈধ সরকার সাধারণ মানুষের গণতন্ত্র হনন করেছে ও ভোটের অধিকার হনন করেছে। আজ তের বছর ধরে ভোট বঞ্চিত সাধারণ মানুষ। আমরা এই অবৈধ সরকারকে মানিনা ও তাদের নিজের গঠন করা সার্চ কমিটিও আমরা  বিশ্বাস  করি না।

তিনি আরো বলেন, যারা সার্চ কমিটিতে আছেন তারা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। এই সরকার বা সার্চ কমিটির কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আশাই করা যায় না। ভোট আশা করা যায় না। আমরা চাই এই সরকারের পতন। দেশের জন্য সবাই প্রয়োজনে এক সঙ্গে জীবন দিবো। এই অবৈধ সরকারকে হটাতে আরেকবার জীবন দিবো। আন্দোলনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধাণমন্ত্রী করবো।

শনিবার (২৬শে ফেব্রুয়ারি ) দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনাতায়নে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এ সময় জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রীনা পারভীন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক মমতাজ বেগম লিপি, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজেকা সুলতানা, সদস্য জিনাত ফেরদৌস আরা রোজী, জেলা বিএনপিথর সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সালসহ জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানের শেষে ফোরাতুন নাহার প্যারিস কে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা পারভিন লিপি ও নাজমা পারভীন কে সাধারণ সম্পাদক করে মহিলা দলের ঠাকুরগাঁও জেলা শাখার কমিটির ঘোষনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এই অবৈধ সরকার ও সার্চ কমিটিকে আমরা মানি না- আফরোজা আব্বাস

আপডেট সময় : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২