ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় আলোক ফাঁদ স্থাপন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় আলোক ফাঁদ স্থাপন

নাটোরের বাগাতিপাড়ায় রোপা আমন ধানের জমিতে কারেন্ট পোকা ও ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করে দমন পদ্ধতির ব্যবস্থা গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করতে আলোক ফাঁদ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে স্থানীয় কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে একযোগে উপজেলার ষোলটি ব্লকে ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় স্থাপন করা হয়েছে এই আলোক ফাঁদ।

কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে ধানের জমি থেকে কিছু দূরে বৈদ্যুতিক চার্জার লাইট জ্বালিয়ে তার নিচে সাবান পানি মিশ্রিত গামলা রেখে আলোক ফাঁদ স্থাপন করা হয়। আলোর উপস্থিতি পেয়ে বিভিন্ন ধরনের পোকা এসে গামলার মধ্যে পড়ে। এবং সাবান মিশ্রিত পানির জন্য পোকার পা ও পাখায় মোমের মতো প্রলেপ পড়ে আটকে যায়। পরবর্তীতে সেগুলো দেখে উপকারী না অপকারী পোকা তা সহজেই শনাক্ত করে ধানক্ষেতে পরবর্তী দমনপদ্ধতি ঠিক করা যায়। আলোক ফাঁদের মাধ্যমে খুব সহজেই কৃষকরা ফসল রক্ষায় কোন এলাকায় কোন পোকার হার বেশি তা বুঝে সহজেই সঠিক ব্যবস্থা গ্রহণ করা যায়। এরফলে কৃষকরা কম খরচে ফসলের ক্ষতিকর পোকার হাত থেকে ফসলকে রক্ষা করতে পারেন। পোকা শনাক্তকরণের এটি একটি সহজ উপায়।

উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ ওই রাতে পৌরসভা ও পাঁকা ইউনিয়নের বিভিন্ন ব্লকে আলোক ফাঁদ স্থাপন পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামিনুর রহমান পিন্টু, আবু রায়হান, সাইফুল ইসলাম, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা।

October 17, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় আলোক ফাঁদ স্থাপন

আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪