ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাসুয়ার আঘাতে ফুফাতো ভাই নিহত

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৮:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৩৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাসুয়ার আঘাতে ফুফাতো ভাই নিহত

নাটোরের বড়াইগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মামতো ভাই রানা খানের হাসুয়ার কোপে ফুফাতো ভাই ৫৫ বছর বয়সী তোরাব আলী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী উপজেলার রাজাপুর নটাবাড়িয়া এলাকার সোলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পুকুর পাড়ের জমি নিয়ে উপজেলার নটাবাড়িয়া এলাকার তোরাব আলীর সাথে মামতো ভাই রানা খানের বিরোধ চলে আসছিল। রোববার সকালে তোরাব আলী তার কলার জমির পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি বের করছিলেন। এ নিয়ে তোরাব আলীর সাথে রানার তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো হাসুয়ার আঘাতে তোরাব আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় রানা খানও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম দুই পক্ষের সংঘর্ষে তোরাব আলীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

October 13, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাসুয়ার আঘাতে ফুফাতো ভাই নিহত

আপডেট সময় : ০৮:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪