ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময়

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময়

আগামী ২৬ অক্টোবর নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদপ্রার্থী এছাহক আলী মতবিনিময় করেছেন। শনিবার উপজেলা সদরের এছাহক টাওয়ারে তিনি উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।এছাহক আলী রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক। মতবিনিময়ের সময় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এছাহক আলী সভাপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা দেন।

এ সময় এছাহক আলী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে ছিলাম। বর্তমানেও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছি। দুর্দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড নেতাকর্মীদের সাথে নিয়ে অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনুপ্রেরণায় আমি আগামী ২৬ অক্টোবর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে দাঁড়িয়েছি। আমার বিশ^াস উপজেলার ৮টি ইউনিয়নের নেতাকর্মীরা (ভোটার) আমাকে সমর্থন ও ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মখলেছুর রহমান বাবু, সদস্য নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান, একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার আলম, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. খালেক হোসেন, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রুবিন, উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম শেখসহ অনেকেই।

October 12, 2024
রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময়
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময়

আপডেট সময় : ১২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪