ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

মোহনপুরে ফিড মিলে বিস্ফোরণ, আহত ৪

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে ফিড মিলে বিস্ফোরণ, আহত ৪

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মাছের ফিড মিলে বয়লার বিস্ফোরিত হয়ে চার শ্রমিক গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে কেশরহাট পৌর ভবনের পূর্বপাশে অবস্থিত সততা ফিড মিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোন। পরে এঘটনায় দগ্ধ কেশরহাট পৌর সদর এলাকার মজিবুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (৩৫)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ফিড মিল মালিক কেশরহাট পৌর এলাকার আব্দুর রহমানের ছেলে রাজীব হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে মিলের কিছু অংশ উড়ে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

স্থানীয়দের অভিযোগ, মিলটি অনেকদিন ধরেই অবৈধভাবে চলছে। শ্রমিকরা ফিড তৈরীর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে রাব্বানী নামে এক শ্রমিকের দেহের অংশ ঝলসে যায় এবং মনসুর (৫৫), মোখলেছ (৩৬), আউয়াল (৩৮) দগ্ধ হোন। তাদেরকে মোহনপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, আহতদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে।

October 10, 2024
মোহনপুরে ফিড মিলে বিস্ফোরণ, আহত ৪
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে ফিড মিলে বিস্ফোরণ, আহত ৪

আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪