ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

গুরুদাসপুরে চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে নিহত-১, আহত-২

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে নিহত-১, আহত-২

নাটোরের গুরুদাসপুরে চলনবিলে নৌকা ভ্রমণে আসা মানিক জান (৯৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই সময় জোসনা বেগম (৫৫) ও সিহাব উদ্দিন (১২) নামের দুই পর্যটকও গুরুত্বর আহত হয়েছেন। রবিবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার সময় উপজেলার চলনবিল অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত মানিক জান উপজেলার খুবজীপুর চরপাড়া গ্রামের মৃত-মোজা সরদারের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জল হোসেন জানান, রবিবার সকাল দশটার দিকে খুবজীপুর এলাকার নদী থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা যোগে প্রায় ১৫০-২০০ জন মানুষ চলনবিলের তিষি খালি মাঝারের উদ্দেশ্যে রওনা হন। এসময় নৌকায় থাকা বেশিরভাগ মানুষ নৌকার ছাদে উঠে যাচ্ছিলেন। চলনবিলের মাঝামাঝি একটি স্থানে গিয়ে অতিরিক্ত ওজন হওয়ায় নৌকার ছাদ ভেঙে পড়ে, নিচে থাকা যাত্রীদের ওপর। এসময় ছাদের নিচে থাকা মানিক জান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন এবং দুই জন গুরুত্বর আহত হন। আহত দুই জন বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে নিহত-১, আহত-২

আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪