ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

লালপুরের চরে ২দিনে ৭টি রাসেল’স ভাইপারের দেখা, এলাকাজুড়ে আতঙ্ক

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরের চরে ২দিনে ৭টি রাসেল’স ভাইপারের দেখা, এলাকাজুড়ে আতঙ্ক

লালপুরের পদ্মার চরে ধরা পড়ল জীবিত দুইটি বিষধর রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বাচ্চা। রবিবার (২৩ শে জুন) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসাড়ার চরে কুমড়ার জমিতে ঘাস কাটার সময় তিনটি রাসেল’স ভাইপার সাপের বাচ্চা দেখতে পাই মহড়কয়া কয়লার ডহর গ্রামের লোকমান মিস্ত্রির ছেলে কাজল (২২) নামের যুবক। এ সময় আতঙ্কিত হয়ে একটি সাপের বাচ্চাকে কুপিয়ে মেরে ফেলেন কৃষকরা এবং দুইটি জীবিত রাসেল ভাইপার সাপের বাচ্চাকে কৌটাবন্দী করে এলাকাবাসীকে দেখানোর উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে কাজল।

এর আগে গত শনিবার দুপুরে উপজেলার একই ইউনিয়নের ওই একই চরে বাদামের জমিতে ৩টি বাচ্চা ও একটি বড় রাসেল’স ভাইপার দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় কৃষকরা। এতে করে চরাঞ্চলসহ লালপুর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকরা জানান, শনিবার সকালে তারা ওই চরে ৭/৮ জন কৃষক বাদাম উঠাতে যান। দুপুরের দিকে তারা বাদামের জমিতে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পিটিয়ে মেরে ফেলেন। এনিয়ে পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানান তারা।

গবেষণা থেকে জানা গেছে রাসেল’স ভাইপার সাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই সাপটি ভালো সাঁতার কাটে এবং এই সাপ এক সাথে ৩- ৮০টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা দুই বছরে পরিপক্ব হয়। এদের গর্ভধারণকাল ছয় মাস পর্যন্ত হয়ে থাকে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে। তবে এরা সাধারণত মানুষের বাড়িঘর এলাকায় থাকে না।
বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জানায়, রাসেল’স ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়। বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় কেউটে সাপের কামড়ে। তবে সময়মত চিকিৎসা না নিলে রাসেল’স ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে।
সাপ গবেষক ও বিশেষজ্ঞরা জানান, রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মত চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন বলেন, সাপে দংর্শন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টি ভেনাম রয়েছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এবিষয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজজাদ হোসেন বলেন, রাসেলস ভাইপার একটি বিষাক্ত সাপ। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাসেলস ভাইপার আমাদের রক্ষা করতে হবে। এটাকে নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। জমিতে কাজ করার ক্ষেত্রে ফুলহাতা শার্ট, জিন্স প্যান্ট ও বুট জুতা পরিধানের পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরের চরে ২দিনে ৭টি রাসেল’স ভাইপারের দেখা, এলাকাজুড়ে আতঙ্ক

আপডেট সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪