ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

নাটোরের সিংড়ায় রেশমীকে হত্যার দায়ে শাহাদতের মৃত্যুদন্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়ায় রেশমীকে হত্যার দায়ে শাহাদতের মৃত্যুদন্ড!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের সিংড়ায় রেশমী নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গলাটিপে হত্যার দায়ে ৩০ বছরের শাহাদত হোসেনকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার ২২ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। মৃত্যুদন্ড শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তর পাড়া গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, গত ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভিকটিম রেশমি খাতুনকে বাড়িতে একা পেয়ে শ্লীলতার উদ্দেশ্যে জড়িয়ে ধরে। রেশমী নিজেকে ছাড়িয়ে নিয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। এসময় শাহাদাত ভয় পেয়ে রেশমীকে গলা টিপে হত্যা করে এবং বাড়ির ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেলে শাহাদত সেখান থেকে পালিয়ে যায়। এসময় গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। ওই দিন বিকেলে রেশমী খাতুনের মা সোনাভান বিবি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করেন। জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা হবে বলেও জানান, পিপি আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের সিংড়ায় রেশমীকে হত্যার দায়ে শাহাদতের মৃত্যুদন্ড!

আপডেট সময় : ০৮:৪৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪