ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত রাণীনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৭ গ্রাম হেরোইন ও ১৩০ ইয়াবাসহ যুবক আটক ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানচালক আটক ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২ বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানচালক আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

6 auto-van drivers detained in Jhenaigati on charges of transporting illegal sand - Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানচালক আটক

ছয়টি বালুভর্তি অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ; পালিয়েছেন লরিচালক

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ সময় ছয় অটোভ্যানচালককে আটক করা হয়েছে। তবে মাহিন্দ্রা লরির চালক পালিয়ে গেছেন।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধানশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গান্ধিগাঁও এলাকার মৃত ইসহাকের ছেলে ফরমান (৪২), মৃত জহির উদ্দিনের ছেলে শেখ ফরিদ (২২), মৃত ছবর আলীর ছেলে মামুন মিয়া (৪০), মৃত মেছের আলীর ছেলে ময়নাল (৪৫), মৃত জাফর আলীর ছেলে রহমত আলী (৩২) এবং বাকাকুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইনছার আলী (৩৭)।

পুলিশ জানায়, উপজেলার বাকাকুড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ধানশাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুভর্তি ছয়টি অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করা হয়। তবে মাহিন্দ্রা লরির চালক শান্ত মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় আটক ছয়জন এবং পলাতক মাহিন্দ্রা চালক শান্ত মিয়ার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

November 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানচালক আটক

আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬