ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত রাণীনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৭ গ্রাম হেরোইন ও ১৩০ ইয়াবাসহ যুবক আটক ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানচালক আটক ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২ বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Human chain demanding justice for the murder of a teenage auto-rickshaw driver in Godagari – Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন

শিহাবের অটোরিকশা উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের; হাতে প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন এলাকাবাসী

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক শিহাব আলীকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী গোলচত্বরে ‘গোদাগাড়ীর সর্বস্তরের সাধারণ মানুষ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ী, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামিম মবিন, জেলা যুবদলের সদস্য নুর আলম সরকার এবং সমাজ ও মানবকল্যাণ সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ। এ ছাড়া শিহাবের বাবা সোহেল, মা এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৫ বছর বয়সী শিহাব আলী অটোরিকশা চালিয়ে তার অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের ভরণপোষণে সহযোগিতা করত। তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। অটোরিকশাটি এখনো উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত সেটি উদ্ধারের দাবি জানান।

তারা আরও বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি চরম দুর্দশায় পড়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হওয়ার পর নিখোঁজ হয় শিহাব। নিখোঁজের চার দিন পর ৩১ অক্টোবর গোদাগাড়ীর কলিপুর এলাকার একটি সড়কের পাশের ধানখেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শিহাব গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা ছিল।

November 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬