ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত রাণীনগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ৭ গ্রাম হেরোইন ও ১৩০ ইয়াবাসহ যুবক আটক ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানচালক আটক ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২ বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

55th National Cooperative Day observed in Ranisankail - Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা এবং সফল দুই সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান

“করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ”-প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট সমিতির সভাপতি আব্দুস সালাম। বক্তব্যে তিনি বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক মুক্তির মাধ্যম নয়, এটি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমবায়ীদের সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিক উপায়ে সমিতি পরিচালনার আহ্বান জানান।

উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, রাণীশংকৈল উপজেলার সমবায় সমিতিগুলোকে সঠিকভাবে পরিচালনা ও সফল করতে সমবায় বিভাগ কাজ করে যাচ্ছে।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সুচরিতা রাণী (সিডিএ) এবং সমবায় সমিতির পক্ষে আমির হুসেইন।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সফল দুটি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

November 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬