ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় সাংবাদিক সুইটকে মা.র.পি.টে.র অভিযোগে থানায় মামলা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে

চাঁদার জন্য করণিক কে হুমকি দিচ্ছে আজিজ ও তপু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সাংবাদিক সুইটকে মা.র.পি.টে.র অভিযোগে থানায় মামলা!

নিউজ ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় আল-আফতাব খান সুইট নামে স্থানীয় এক সাংবাদিককে মারপিট করার অভিযোগে থানায় মামলা হয়েছে। নাটোর চিনিকলের নওশেরা আঁখ ক্রয় কেন্দ্রের মৌসুমি ক্রয় করনিক হিসেবে কর্মরত অবস্থায় সাংবাদিক আল-আফতাব খান সুইটের ওপর হামলা করে মারপিট করা হয়। আখের বিল বরাদ্দকৃত পরিমাণের চেয়ে বেশি লিখে না দেয়ায় সুইটকে মারপিট করা হয় বলে থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে উপজেলার নওশেরা মহল্লায় অবস্থিত নাটোর সুগার মিলস এর আখ ক্রয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার রাতে আল-আফতাব খান সুইট বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার দায়ের করেন।

থানায়

দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গণমাধ্যম কর্মী আল-আফতাব খান সুইট মৌসুমী করনিক হিসেবে উপজেলার নওশেরা আখ ক্রয় কেন্দ্রে অফিসের দায়িত্ব পালন করছিলেন। বুধবার দুপুরের দিকে উপজেলার সোনাপাতিল মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে আজিজুর রহমান ওই আখ ক্রয় কেন্দ্রে যান এবং ক্রয় করনিক সুইটের কাছে চাঁদা হিসাবে তার বরাদ্দের চেয়ে আখের বিল বেশি লিখে দিতে বলেন। অফিসের নিয়ম বর্হিভূত ভাবে লিখে দিতে রাজি না হওয়ায় আজিজুর রহমান স্থানীয় কাউন্সিলর পরিচয় দিয়ে ক্রয় করনিক আল-আফতাব খান সুইটকে গালিগালাজ সহ প্রাণে মেরে ফেলার হুমকী িেদয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর আজিজসহ আরো ৫-৬ জন সেখানে এসে আল-আফতাব খান সুইটের ওপর চড়াও হয়ে এলোপাতারি মারপিট করে নগদ টাকা এবং অফিসিয়াল নথি নিয়ে চলে যায়। এসময় সুইটকে উদ্দেশ্য করে বলা হয়, তোদের দিন শেষ,আমাদের প্রিয় মানুষ এখন এলাকার এমপি হয়েছে। প্রাণে বাঁতে চাইলে এলাকা ছেঢ়ে চলে যা।্ ঘটনার সময় উপস্থিত লোকজন আল-আফতাব খান সুইটকে আহত অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আল-আফতাব খান সুইট বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় সোনাপাতিল মহল্লার আজিজুর রহমান, আরিফুল ইসলাম তপু, কৌশিক, গালিমপুর এলাকার খাদেমুল ইসলামসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে এজাহার দায়ের করেন।

ঘটনাস্থলে উপস্থিত আমির আলী, সোহাগ সহ অরো কয়েকজন চাষী জানান, আমরা ওই দিন আখ বিক্রির জন্য সেখানে গিয়েছিলাম। হঠাৎ ৪/৫ জন মোটর সাইকেল নিয়ে এসে ক্রয় করনিককে মারপিট করে চলে যান।

নাটোর সুগার মিলের এজিএম ফেরদৌস আলম রঞ্জু বলেন, মিলের একজন মৌসুমী ক্রয় করনিককে মারপিট করা হয়েছে। তিনিএঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান । তিনি আরো বলেন , এই ঘটনায় বুধবার আরিফুল ইসলাম তপু নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কিছু অনিয়মের বিষয় জানতে চান। কৃষকদের পক্ষ থেকে অনিয়মের কোন অভিযোগ না পাওয়ার কথা বলা হয় তাকে। অথচ একটি অনলাইন পোর্টলে প্রকাশিত প্রতিবেদনে আমার মিথ্যা বক্তব্য প্রচার করে ঘটনা অন্যখাতে প্রবাহিত করাসহ আমাকে হেয় করার চেষ্টা করা হয়।

চিনিকলের মৌসুমী কর্মী সাংবাদিক আল-আফতাব খান সুইটের ওপর হামলার বিষয় জানতে চাইলে আরিফুল ইসলাম তপু গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা নিউজ সংগ্রহরে জন্য সেখানে গেলে আল-আফতাব খান সুইট আমাদের বাধা প্রদান করেন এবং উল্টো আমাদের গালাগালি করেন। মারপিটের মত কোন ঘটনা ঘটেনি।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, ওই ঘটনায় নিয়মিত মামলা রজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

January 11, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগাতিপাড়ায় সাংবাদিক সুইটকে মা.র.পি.টে.র অভিযোগে থানায় মামলা!

আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪