ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় নাজমুল হত্যা মামলার রায় ৬ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ২২৬ বার পড়া হয়েছে

ছবিঃ আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় নাজমুল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই রায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও দোষ প্রমান না হওয়ায় এ মামলার অপর আরো ১৫ আসামীকে খালাস দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা ও মামলার বাদীপক্ষ আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলো, জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মিন্টু আলী, রানা, পানা, আরিফ হোসেন, শরিফ হোসেন ও পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার মনিহার গ্রামের আরজেদ আলী।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, এ মামলার আসামী ২৫ জন। তবে তাদের মধ্যে চারজন শিশু। সম্পুরক অভিযোগপত্র দিয়ে ওই চারজনকে শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়। যা বিচারাধীন রয়েছে।

বাকি ২১ জনের বিচার হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যাদের মধ্যে ছয়জনকে যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস দিয়েছে আদালত। তিনি আরো বলেন, ভাগ্নিকে উত্তক্তের প্রতিবাদের জের ধরে ২০২০ সালের ১৪ জানুয়ারি বিকেলে বাঘার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নাজমুলের পিতা আজিজুর রহমান বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে চারজনের বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর বাঘায় নাজমুল হত্যা মামলার রায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২