ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ৩০৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে ডেঙু প্রতিরোধে রাজশাহীতে কার্যক্রম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত! রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উদ্যোগে নগরীতে সপ্তাহব্যাপী এডিস মশার লার্ভা অনুসন্ধান করা হয়েছে। নগরের ৫টি ওয়ার্ডের ১৫টি এলাকার ৭৫টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২৮টিতেই এডিসের লার্ভা পাওয়া যায়। যদিও নগরের কোন কোন এলাকায় তা পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে জানাননি তারা। তবে এ ঘটনায় গত সোমবার রাজশাহী সিটি করপোরেশনকে চিঠি দিয়ে পদক্ষেপ নিতে বলেছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে কয়েক দিন ধরে মাইকে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ইতিমধ্যে বুধবার থেকে নগরের ১২টি স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গত দুই দিনে ওই কেন্দ্রগুলোতে মাত্র ১০ জন পরীক্ষা করিয়েছেন। এতে কারও ডেঙ্গু শনাক্ত হয়নি। এ ছাড়া সিটি করপোরেশন ইতিমধ্যে সব দপ্তরের সঙ্গে ডেঙ্গু নিয়ে আলোচনা করেছেন। শনিবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম বলেন, ‘‘নগরে ডেঙ্গুতে আক্রান্ত দুজন ব্যক্তির ব্যাপারে তারা জেনেছেন। অন্য দুজন রাজশাহী সিটির বাইরের। ইতিমধ্যে তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। নিয়মিত নালা পরিষ্কার করা হচ্ছে। অনেক সভা করেছেন। সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। ডেঙ্গু সচেতনতায় শহরে মাইকিং চলছে। কেউ যাতে পানি জমিয়ে না রাখেন, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে।’’

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘‘কোনোভাবেই যাতে ডেঙ্গু ছড়িয়ে না পড়ে, সে জন্য তারা শনিবার থেকে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। কারও বাসাবাড়ি বা স্থাপনায় জমানো পানি পেলে ব্যবস্থা নেয়া হবে।’’
অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এত দিন ডেঙ্গু রোগীদের ভ্রমণ ইতিহাস থাকলেও এখন রাজশাহীতেই স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া শুরু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এভাবে রোগী বাড়তে থাকলে একসময় তাদের সেবা দেওয়া দুরূহ হয়ে পড়বে। গত মঙ্গলবার এ উদ্বেগের কথা জানিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে গত মঙ্গলবার একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জরুরি ভিত্তিতে সচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
চিঠিতে বলা হয়, ‘১৫ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২ জন ডেঙ্গু রোগীই ঢাকা ভ্রমণকারী। বাকি চারজন ঢাকা ভ্রমণ করেননি। হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আইসিইউসহ অন্যান্য সেবাও প্রস্তুত রাখা হয়েছে।
‘রাজশাহীতে ডেঙ্গু রোগ ছড়াতে শুরু করেছে। ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ, যা নির্মূল বা নিয়ন্ত্রণ করা সম্ভব। রাজশাহীতে ডেঙ্গু রোগ অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া কষ্টকর হয়ে পড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে মশকনিধন, সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

রাজশাহীতে আক্রান্ত চার ডেঙ্গু রোগীর মধ্যে একজনের বাড়ি নগরের রাজপাড়া এলাকায়। আক্রান্ত শিশুর বয়স মাত্র সাত মাস। ওই শিশুর বাইরে ভ্রমণের ইতিহাস নেই। তবে ঈদের ছুটিতে রাজশাহীর গোদাগাড়ীতে বাবা-মায়ের সঙ্গে এক দিনের জন্য গিয়েছিল সে। ওই শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। আরেকজনের বাড়ি নগরের বালিয়াপুকুর এলাকায়। ওই ব্যক্তির বয়স ৪৩। তারও রাজশাহীর বাইরে ভ্রমণের ইতিহাস নেই। আক্রান্ত অন্য দুজনের বাড়ি রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর ও বাঘা উপজেলায়। তাদেরও বাইরে ভ্রমণের ইতিহাস নেই।
এদিকে, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার ডেঙ্গু প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে আরও জনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগে থেকে চিকিৎসা নিচ্ছিলেন ১৭ জন। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নতুন ও পুরোনো রোগী মিলিয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৯ জন রোগী ভর্তি আছেন। সব মিলিয়ে ১৫ জুন থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৬ জন। এর মধ্যে ৪৬ জন হাসপাতাল ছেড়েছেন। আর একজন মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, এত দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বেশির ভাগই ছিলেন ঢাকার। তাদের ঢাকা ভ্রমণের ইতিহাস ছিল। কিন্তু বর্তমানে রাজশাহীতেই আক্রান্ত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।

July 14, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত!

আপডেট সময় : ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩