ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

নাটোরে কালাম হত্যা মামলার অন্যতম আসামি ১২ ঘন্টায় গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৩৫০ বার পড়া হয়েছে

কলা চাষী হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখ গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে কালাম হত্যা মামলার অন্যতম আসামি ১২ ঘন্টায় গ্রেফতার!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে কালাম হত্যা মামলার অন্যতম আসামি ১২ ঘন্টায় গ্রেফতার! নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের দরিদ্র কলা চাষী কালাম হত্যাকান্ড ঘটনার ১২ ঘন্টার মধ্যে মামলার অন্যতম আসামি লাভলু শেখ (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১২ জুলাই) রাত আটটার দিকে উপজেলার দস্তানাবাদ কুমাড়পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। লাভলু ওই হত্যাকান্ডের প্রধান আসামি কামাল হোসেনের ভাই।

র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কালাম হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখ উপজেলার দস্তানাবাদ কুমারপাড়া গ্রামে আত্মগোপন করে আছে। পরে র‍্যাবের একটি অপারেশন দল বুধবার রাত ৮টার দিকে দস্তানাবাদ কুমারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে আত্মগোপনে থাকা হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

উল্লেখ্য যে, ১২ জুলাই বুধবার সকাল ৭টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামে কলা বিক্রির পাওনা টাকা চাওয়ায় কলা চাষী কালামকে পিটিয়ে হত্যা করে কামাল হোসেন ও তার সহযোগীরা। এই ঘটনায় নিহত কালামের ভাতিজা সমজান আলী বাদী হয়ে একই এলাকার কামাল হোসেনকে প্রধান আসামি করে সদর থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেফতারের পর বুধবার রাতেই পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে র‍্যাব। অন্য আসামিদের ধরতে র‍্যাবের পাশাপাশি পুলিশও অভিযান পরিচালনা করছে বলেও জানান ওসি নাসিম আহমেদ।

July 13, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে কালাম হত্যা মামলার অন্যতম আসামি ১২ ঘন্টায় গ্রেফতার!

আপডেট সময় : ০৭:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩