নাটোরে কালাম হত্যা মামলার অন্যতম আসামি ১২ ঘন্টায় গ্রেফতার!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে কালাম হত্যা মামলার অন্যতম আসামি ১২ ঘন্টায় গ্রেফতার! নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের দরিদ্র কলা চাষী কালাম হত্যাকান্ড ঘটনার ১২ ঘন্টার মধ্যে মামলার অন্যতম আসামি লাভলু শেখ (৪২) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১২ জুলাই) রাত আটটার দিকে উপজেলার দস্তানাবাদ কুমাড়পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। লাভলু ওই হত্যাকান্ডের প্রধান আসামি কামাল হোসেনের ভাই।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কালাম হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখ উপজেলার দস্তানাবাদ কুমারপাড়া গ্রামে আত্মগোপন করে আছে। পরে র্যাবের একটি অপারেশন দল বুধবার রাত ৮টার দিকে দস্তানাবাদ কুমারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে আত্মগোপনে থাকা হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
উল্লেখ্য যে, ১২ জুলাই বুধবার সকাল ৭টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামে কলা বিক্রির পাওনা টাকা চাওয়ায় কলা চাষী কালামকে পিটিয়ে হত্যা করে কামাল হোসেন ও তার সহযোগীরা। এই ঘটনায় নিহত কালামের ভাতিজা সমজান আলী বাদী হয়ে একই এলাকার কামাল হোসেনকে প্রধান আসামি করে সদর থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেফতারের পর বুধবার রাতেই পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে র্যাব। অন্য আসামিদের ধরতে র্যাবের পাশাপাশি পুলিশও অভিযান পরিচালনা করছে বলেও জানান ওসি নাসিম আহমেদ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.