ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

জীবন যুদ্ধে হেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অগ্নিদগ্ধ শাওনের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদী হাসান শাওন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন যুদ্ধে হেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অগ্নিদগ্ধ শাওনের মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
জীবন যুদ্ধে হেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অগ্নিদগ্ধ শাওনের মৃত্যু! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন (২১) জীবন যুদ্ধে হার মেনে মৃত্যু বরণ করেছেন। শনিবার (৬ মে) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মেহেদী হাসান শাওন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামের মোঃ আঃ লতিফের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতক শাখার উদ্ভিদবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শাওন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুবাদে ঢাকায় অবস্থান করছিল। সোমবার (১ মে) সকালে বাজার করার উদ্দেশ্যে শাওন রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গিয়ে একটি দোকানে ডিম কিনছিলেন। সে সময় হঠাৎ সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনায় হলে সে অগ্নিদগ্ধ হন। পরে তার সহপাঠি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করেন।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন এর মরদেহ শনিবার রাতে তার নিজ বাড়িতে এসে পৌছেছে। এদিন রাত ১০ টায় তার জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জীবন যুদ্ধে হেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অগ্নিদগ্ধ শাওনের মৃত্যু!

আপডেট সময় : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩