ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

নিহত জেলে নেপাল বিশ্বাস

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার! রাজশাহীর বাঘায় নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস নামে এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সকাল ৯ টার সময় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর পদ্মা নদীর ঘাটের নিচে থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নেপাল বিশ্বাস (২০) সাতক্ষীরার তালা উপজেলার গোনাশী গ্রামের উদয় বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় মাস খানেক আগে নিহত নেপাল বিশ্বাস তার বাবা উদয় বিশ্বাসের সাথে বাঘা উপজেলার পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে আসেন। পদ্মায় মাছ ধরে আশে পাশে বাজারে বিক্রি করে আসছিলেন। গত বৃহস্পতিবার (৪ মে) বিকালে চুল কাটার জন্য পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে যান নেপাল বিশ্বাস। তার পর পর থেকে তিনি নিখোঁজ। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে নিখোঁজের পর দিন শুক্রবার সন্ধ্যায় বাবা বাদি হয়ে বাঘা থানায় সাধারণ ডায়রী করেন।

এ বিষয়ে নিহতের বাবা উদয় বিশ্বাস বলেন, আমার ছেলে কিছু টাকা ও তার ব্যবহৃত এ্যানডোয়েড ফোন নিয়ে গত বৃহস্পতিবার বিকালে চুল কাটার জন্য কিশোরপুর বাজারে যান। পরে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়রী করি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্মে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যূর কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক ঘটনা বের হয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার!

আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩