ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

নানা বাড়ির ইফতার খাওয়া হলোনা জাকিয়ার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৩৭৪ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা- প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা বাড়ির ইফতার খাওয়া হলোনা জাকিয়ার!

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নানা বাড়ির ইফতার খাওয়া হলোনা জাকিয়ার! ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইফতারের দাওয়াত খেতে ১৫ বছর বয়ষী ভাই রহিম উদ্দীনের বাইসাইকেলে চড়ে নানিবাড়ি যাচ্ছিল বোন জাকিয়া আক্তার (১১)। কিন্তু সেই ইফতারের দাওয়াতে আর যাওয়া হলোনা জাকিয়ার। রাস্তায় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে জাকিয়া। এ সময় জাকিয়াকে ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় ট্রাক্টরচালক শাহিনকে আটক করেছেন স্থানীয়রা।
নিহত জাকিয়া আক্তার একই ইউনিয়নের গড়িয়ালী গুচ্ছ গ্রামের নির্মাণশ্রমিক জাকারুল ইসলামের মেয়ে। বুধবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়ার সাথে থাকা তারই বড় ভাই বাইসাইকেল চালক রহিম উদ্দীন বলে, ‘নানির বাড়িতে ইফতারের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ও আমার ছোট বোন বাইসাইকেলে নানিবাড়ি কাশুয়া খাদেমগঞ্জ গ্রামে যাচ্ছিলাম। পথে নাগরভিটার ক্যাম্পের সামনে একটি ট্রাক্টরকে সাইড দিয়ে গিয়ে আমার বোন সাইকেল থেকে পড়ে যায়। তখন ট্রাক্টরের চাকা বোন জাকিয়ার বুকের ওপরে দিয়ে যায়।’ এ সময় আমিসহ স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে কাতর বাবা জাকারুল ইসলাম। বালিয়াডাঙ্গী থানার সামনে কান্নারত অবস্থায় বলেন, ‘কোনো দাবিদাওয়া নেই, মেয়েকে দাফন করতে চাই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে মেয়েটির বাবা জাকারুল। কারও কোনো অভিযোগ না থাকায় মেয়েটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নানা বাড়ির ইফতার খাওয়া হলোনা জাকিয়ার!

আপডেট সময় : ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩