ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম আর নেই! চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু

নাটোরে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ২৬৮ বার পড়া হয়েছে

নাটোরে আদিবাসীদের মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন!

নাটোর প্রতিনিধি:
নাটোরে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন! নাটোরে স্বরসতী পাহাড়িয়া নামে এক আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারী রুবেল হোসেনকে গ্রেফতার দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আদিবাসী জনগোষ্ঠি সম্প্রদায়। রোববার (৫ মার্চ) বেলা ১২ টার দিকে শহরের কানইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা, সাধারণ সম্পাদক কালিদাস রায়, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, গুরুদাসপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদিক মাধাই মুন্ডাসহ আদিবাসী নেতৃবৃন্দ।

এ সময় আদিবাসী নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন, এ বছরের ১২ ফেব্রুয়ারী গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধুনা গ্রামের কার্তিক পাহাড়িয়ার স্ত্রী স্বরসতী পাহাড়িয়া তার শিশু কন্যা বৃষ্টি পাহাড়িয়াকে চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যান। স্বরসতী পাহাড়িয়া তার মেয়ে বৃষ্টিকে স্কুলে ভর্তি করে অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং স্বরসতীকে ধর্ষনের চেষ্টা করে রুবেল। এ অবস্থায় স্বরসতী পাহাড়িয়া চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এলে রুবেল হোসেন তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে রুবেল হোসেন পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, এঘটনায় ভুক্তভোগি স্বরসতী বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারী রুবেল হোসেনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে থানা থেকে একটি মামলা রেকর্ড করা হয়। মামলার বিবাদি রুবেল হোসেন সুপ্রিম র্কোটের হাইর্কোট ডিভিশন থেকে জামিনে মুক্ত আছে।

March 5, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন!

আপডেট সময় : ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩