ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

বাগমারায় আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন!

এম এম মামুন:
বাগমারায় আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন! রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতায় উস্কানী ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মানববন্ধন শেষে কুশপুত্তলিকা দাহ করেছেন স্থানীয় মৎস্য চাষিরা।
শনিবার (৪ ফেব্রুয়ারী) উপজেলার সুজনপালশা আমপাড়া এলাকায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে আশেপাশের ছয় গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ ও মৎস্যচাষিরা অংশ নেন।

মানববন্ধনে মৎস্যচাষিদের মধ্যে আক্কাস আলী, রাশেদুল ইসলাম, আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা স্থানীয় হাতিয়া বিল নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। বিলটিতে প্রতি বছর প্রায় সাত কোটি টাকার মাছ বিক্রি হয়।
আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মৎস্যচাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদার দাবি করে আসছিলেন বলে মৎস্যচাষীদের অভিযোগ। তা দিতে অস্বীকার করলে তিনি বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

এদিকে গত ১ ফেব্রুয়ারি সকালে বেশ কিছু উচ্ছৃংখল ব্যক্তি ধারাল অস্ত্র নিয়ে মৎস্যচাষিদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ১৫জন মৎস্যচাষি আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মানবন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান গোলাম সারওয়ার এখনো তাঁদের হুমকি দিচ্ছেন। মামলার আসামি হওয়ার কারণে বিলের মৎস্যচাষিরা পালিয়ে বেড়াচ্ছেন। এই ঘটনায় স্থানীয় মৎস্যচাষি আবদুল মতিন বাদী হয়ে আওয়ামী লীগের নেতা গোলাম সারওয়ারকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। তবে ওই মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হয়ে চাষিদের ভয়ভীতি দেখাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মানববন্ধনে আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার এজাহার আদালত থেকে পাওয়ার কথা স্বীকার করে বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগমারায় আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন!

আপডেট সময় : ০১:১৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩