ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

বাঘায় বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ, দুই লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ, দুই লাখ টাকা জরিমানা

এম এম মামুনঃ
বাঘায় বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ, দুই লাখ টাকা জরিমানা রাজশাহীর বাঘায় বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৫। সোমবার (১৬ জানুয়ারি) রাজশাহীর বাঘা উপজেলার আটঘরি মনিগ্রাম গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব গুড় ও সরঞ্জাম জব্দ ও জরিমানা করা হয়েছে।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে চার গুড় প্রস্তুতকারীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তারা হলেন- বাঘা উপজেলার আটঘরি মনিগ্রাম এলাকার মৃত খেজের উদ্দীন প্রামাণিকের ছেলে মো. এনামুল হক (৩৫), মো. রেজাউল করিম (৩২), একই এলাকার মৃত ছোবাহান প্রামাণিকের ছেলে মো. রকছেদ আলী (৪৫) ও মৃত খেজের উদ্দীন প্রামাণিকের ছেলে মো. কুদ্দুস আলী (৪০)।

সোমবার রাতে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাঘা থানার আটঘরি মনিগ্রামে অভিযান চালায়। এসময় গুড় ব্যবসায়ী লোক চক্ষুর আড়ালে নিজ বসতবাড়িতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশ্রিত করে ভেজাল গুড় তৈরি দেখতে পায়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করে মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ, দুই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩