ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ২৭০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড!

রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড! রাজশাহীতে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড ওই মাদক কারবারির নাম  সুলতান আলী (৫০)। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ আসামির উপস্থিতিতে মামলার এ রায় ঘোষণা করেন।

আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সুলতান আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালের ৮ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহরতলা এলাকায় অভিযান চালিয়ে ১০৭ গ্রাম হেরোইনসহ সুলতানকে গ্রেপ্তার করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
গ্রেপ্তারের পর থেকেই আসামি কারাগারে ছিলেন। এ অবস্থায় মামলার অভিযোগপত্র দাখিল হলে আদালতে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান,
রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

November 15, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড!

আপডেট সময় : ০৩:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২