ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে চাঁদের গাড়ী খাদে পড়ে নিহত-১, আহত-৬!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে চাঁদের গাড়ী খাদে পড়ে নিহত-১, আহত-৬ হয়েছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে চাঁদের গাড়ী খাদে পড়ে নিহত-১, আহত-৬!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে চাঁদের গাড়ী খাদে পড়ে নিহত-১, আহত-৬! রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়ী (ব্রাক্ষণবারিয়া-ক) উল্টে গিয়ে পাহাড়ী খাদে পড়ে বহু পর্যটক হতাহত হয়েছে। আহত পর্যটকদের মধ্যে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ৬ পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাহাড়ী খাদে পরে যায় গাড়ীটি। দূর্ঘটনায় নারীসহ আরো ৬ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়। তারা হলেন, মনিয়ামুন ( ২৯), ঢাকা রামপুরা, বর্না আক্তার (৩২) ঢাকা রামপুরা, নুর নাহার (২৫) ঢাকা মিরপুর, লিটু (৩২) ঢাকা রামপুরা, দিদার হোসেন (২৬) ঢাকা আশুলিয়া।
পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে আরেকটি চাঁদের গাড়ীযোগে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি। দূর্ঘটনা কবলিত পর্যটকগন ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

October 19, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে চাঁদের গাড়ী খাদে পড়ে নিহত-১, আহত-৬!

আপডেট সময় : ১০:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২