লালপুরে এক কোটি টাকার মাদকসহ ৩ ব্যবসায়ী আটক!
- আপডেট সময় : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ২১০ বার পড়া হয়েছে

লালপুরে এক কোটি টাকার মাদকসহ ৩ ব্যবসায়ী আটক!
ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুরে এক কোটি টাকার মাদকসহ ৩ ব্যবসায়ী আটক! নাটোরের লালপুরে আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা মূল্যের হেরোইন ও বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানায় র্যাব। র্যাব জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার গোপালপুরে অভিযান চালিয়ে ডাম্পার ট্রাকের বালুর ভিতর অভিনব কায়দায় লুকানো এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া ডাম্পার ট্রাক, নগদ ১৪ হাজার টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়ীর মালিক নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মঠখোলা গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে জয়নাল হোসেন (৪২), হেলাপার একই এলাকার ছাদত আলীর ছেলে শরিফ মিয়া (৩৩) ও মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেন।
















