সংবাদ শিরোনাম ::
রাণীনগরে বঙ্গমাতা’র জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ২০৯ বার পড়া হয়েছে

রাণীনগরে বঙ্গমাতা’র জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে বঙ্গমাতা’র জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা। নওগাঁর রাণীনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবর এর ৯২তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগষ্ট) সকলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্ত্মবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আষিশ কুমার ঘোষ, প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা কামরুন নাহার আকতার, আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদ রানাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।




















