ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক

মিলন হত্যাকান্ডের দুই দিনের মাথায় গ্রেপ্তার-৪; ইজিবাইক উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ১৭১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন হত্যাকান্ডের দুই দিনের মাথায় গ্রেপ্তার-৪; ইজিবাইক উদ্ধার!

নাটোর প্রতিনিধিঃ
মিলন হত্যাকান্ডের দুই দিনের মাথায় গ্রেপ্তার-৪; ইজিবাইক উদ্ধার! নাটোরে ইজিবাইক চালক খোরশেদ আলম মিলন (৩২) কে হত্যার তদন্ত শুরুর আগেই হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের দুই দিনের মাথায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ সজিব হোসেন (১৯), মোঃ মেহেদী হাসান (২২), মোঃ রবিউল ইসলাম (২৩) ও মোঃ সাগর আলী (৪০) নামে চারজনকে গ্রেফতার সহ খোয়া যাওয়া ইজিবাইক উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৭ মে) বেলা ১২ টার দিকে নাটোর পুলিশ লাইনন্সে পুলিশ সুপার লিটন কুমার সাহা এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মোঃ সজিব হোসেন লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মোঃ নাজমুল হোসেনের ছেলে, মোঃ রবিউল ইসলাম একই এলাকার -মোঃ আরজ আলীর ছেলে, মোঃ মেহেদী হাসান নাটোর সদর উপজেলার কাফুরিয়া (গাওপাড়া ঢালান) এলাকার মোঃ আসাদুল মিস্ত্রির ছেলে ও মোঃ সাগর আলী দস্তানাবাদ এলাকার মৃত সৈয়দ আহম্মেদের ছেলে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সজিব আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

লিটন কুমার সাহা বলেন, গত ১৪ মে গ্রেপ্তারকৃতরা যাত্রিবেশে বনপাড়া বাইপাস মোড় এলাকা থেকে চালক খোরশেদ আলম মিলনের ইজিবাইক আড়াইশ টাকায় ভাড়া নিয়ে লালপুরের কদমচিলান এলাকার দিকে যায়। তারা চালক মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে ভিকটিমের মালিকানাধীন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরদিন সন্ধার দিকে স্থানীয়রা ঘাটচিলান গ্রামস্থ কদিমচিলান-ঈশ্বরদী রাস্তার পাশে জনৈক মোঃ আব্দুস সামাদ (সাবেক মেম্বার) এর মালিকানাধীন আখ ক্ষেতে খোরশেদ আলম মিলনের মুখের মধ্যে মাটি ভরা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
এঘটনায় মিলনের পিতা বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের ফখরুল ইসলাম বাদি হয়ে লালপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

পুলিশ সুপার আরো জানান, এই হত্যাকান্ডের খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলার চৌকস অফিসারের সমন্বয়ে পুলিশ ও ডিএসবির ৬টি টিমের নিরলস পরিশ্রমে দ্রুত সময়ে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ সজিব হোসেনকে ১৬মে সকালে তার বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামী সজিবকে ঘটনা সংক্রান্তে নিবিড় ও গভীরভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় মেহেদী হাসান, রবিউল ইসলাম এবং অপর একজন মিলে ভিকটিমের ইজি বাইকটি ছিনতাই করার উদ্দেশ্যে হত্যাকান্ডটি ঘটিয়েছে। ভিকটিম মিলন আসামী সজিব ও রবিউলের পূর্ব পরিচিত হওয়ায় রাতে তারা বনপাড়া হতে ২৫০/- টাকা ভাড়ায় ঘাটচিলান গ্রামে যায়। ভিকটিমের ইজি বাইকটি নতুন হওয়ায় তারা সেটি ছিনতাই করার পরিকল্পনা করে। ঘটনার সাথে জড়িত অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিলন হত্যাকান্ডের দুই দিনের মাথায় গ্রেপ্তার-৪; ইজিবাইক উদ্ধার!

আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২