ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

রাজশাহীতে টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ২০৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন।উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে বিভাগীয় পুলিশ হাসপাতালে টেলিমেডিসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় এ হাসপাতালের উদ্বোধন করেন তিনি।

এর ফলে আরএমপি-সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল রাজশাহী’র চিকিৎসার আওতাভুক্ত সকল পুলিশ ও নন পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা টেলিমেডিসিন সেবার মাধ্যমে ভারতের পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতালে যে কোনো রোগের বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় সকল ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। অসুস্থ পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের সদস্যদের বিভিন্ন কারণে ভারতে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয়ে উঠে না। এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে পুলিশ সদস্যদের ভারতের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেই সুযোগ সৃষ্টি হলো। এখন হতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে চিকিৎসেবা নিতে আসা রোগীকে সরাসরি পর্যবেক্ষণ করে চিকিৎসা সেবা প্রদান করবেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা। যা অত্যন্ত আনন্দের।

তিনি আরো বলেন, বর্তমানে পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের সেবা প্রদান করা হচ্ছে। তবে এর আওতা আরও বৃদ্ধি করা হবে। পুলিশ কমিশনার টেলিমেডিসিন সেবা কার্যক্রমের জন্য ভারতের আদিত্য বিড়লা হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা ভট্টাচার্য্য, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতাল, পুনে, ভারত এবং একই প্রতিষ্ঠানের প্রখ্যাত স্ত্রী রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টর অমিত পাটিল। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন-সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী’র তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে টেলিমেডিসিন কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ১১:৪৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২