সাপাহারে পূর্ব বিরোধের জেরে প্রাণনাশের হুমকি!
- আপডেট সময় : ১২:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে

সাপাহারে পূর্ব বিরোধের জেরে প্রাণনাশের হুমকি!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে পূর্ব বিরোধের জেরে প্রাণনাশের হুমকি!
জমি-সংক্রান্ত বিরোধের জেরে নওগাঁর সাপাহারে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকের পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার শিরন্টী ইউনিয়নের হরিতকী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। সরজমিনে গিয়ে দেখা যায় মারামারির ঘটনার পুনরাবৃত্তি। হামলায় মালয়েশিয়া শ্রমিক পরিবারের একমাত্র ছেলে মোঃ বেলাল হোসেন (১২) তার দাদা বাড়ি বসতে তার নামে সুয়া ৮ শতাংশ জমি লিখে দেন। বিষয় টি যানা যানি হলে শাহজাহান হোসেন ও আলমগীর হোসেন তার পিতা মৃত্যু আলহাজ্ব রব্বুল হোসেন কে চাপ দিতে থাকে বেলালের সমপরিমান জমি আমাদের দুই ভাইয়ের মেয়ে দের দিতে হবে, তাদের দুরব্যবহারে অতিষ্ঠ হয়ে জমি দিতে অস্কৃতি জানালে, শাহজাহান হোসেন ও আলমগীর হোসেন বাবার প্রতি খুদ্দ হয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে।অপর দিকে শ্রমিক জাহাঙ্গীর আলমের ছেলে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র তাকেও মেরে ফেলার হুমকি দিতে থাকে বেলালের স্কুল যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। সার্বিক নিরাপত্তার জন্য জাহাঙ্গীর আলমের (জামাই) আবু তাহের (৩১) কে বাড়িতে ব্যাধ্য রাখতে হয়েছে। বাড়ির দেখাশোনা সহ বেলালকে স্কুলে দিয়ে নিয়ে আসার কাজটি করে সে। উল্লেখ্য মারামারির ঘটনায় তার একমাত্র মেয়ে মোসা:জান্নাতুন খাতুন (২৩) ও জামাই আবু তাহের আহত হন। আহতরা গোপালপুর কমিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা গেছে।
জাহাঙ্গীর আলম বলেন, বসত বাড়ির জমি নিয়ে তার আপন ভাই শাহজাহান ও আলমগীর হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার সকালে ওই বাড়ির মধ্যে থাকা আগিনায় পড়ে থাকা ময়লা পরিস্কার করতে গেলে শাহজাহান হোসেন এর পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডা হয়।এক পর্যায়ে বদিউজ্জামানের নেতৃত্বে চার-পাঁচজন লাঠিসোটা নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এসময় তার জামাই হামলা ঠেকাতে এলে তাকেও বেধড়ক পেটায় ও কিল ঘুষি মারে। পরবর্তীতে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। এসব অভিযোগের বিষয়ে শাহজাহান হোসেনে ও আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের জায়গা দখল করে সেখানে ঘর তুলেছে। তারা তাদের জায়গা থেকে মাটি কাটার জন্য লোকজন আনে। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষ প্রায় মারামারি করে থাকে। হরিতকী গ্রামের মেম্বার হাসান আলীর সাথে কথা হলে তিনি জানান, ওই পরিবারের লোকজন কেউ ভাল না কারণ মারামারি হতেই থাকে তাই আমরা গ্রামবাসি কেউ তাদের বাড়িতে যায় না।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এই বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি স্হানীয় সাংবাদিকদের জানান।




















