রাজশাহীতে ছিনতাইকারিকে ধরে পুলিশে দিয়েছে জনতা
- আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ২০৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছিনতাইকারিকে ধরে পুলিশে দিয়েছে জনতা
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ছিনতাইকারিকে ধরে পুলিশে দিয়েছে জনতা। রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মোটরসাইকেল নিয়ে এক নারীর ভেনিটিবেগ ছিনাতইয়ের সময় মোটরসাইকেলসহ ফাইসাল রহমান (৩৬) নামের এক ছিনতাই কারিকে আটক করে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা। আটক কৃত ছিনতাইকারি ফাইসাল চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার এমএ রহমানের ছেলে। আটককৃত ছিনতাইকারির সাথে থাকা অপর একজন পালিয়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনা সূত্রে জানা গেছে, রোববার সন্ধা সাড়ে ৭ টার দিকে রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে এক নারীর রাস্তা দিয়ে হেটেঁ যাচ্ছিলেন। এসময় বাইকে চড়ে ছিনতাইকারি ফাইসাল ও আরেক জন ওই নারীর ভেনিটিবেগ ধরে টান দিয়ে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় ওই নারী রাস্তায় ছিটকে পড়ে গিয়ে চিৎকার করলে বাইকসহ ফাইসাল নামের এক ছিনতাইকারিকে উপস্থিত জনতা ধরে ফেলে। এসময় আরেক জন ছিনতাইকারি পালিয়ে যায়। পরে আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে ছিনতাইকারিকে আটক করে থানা হেফাজতে নেয় এবং তার বাইকটি জব্দ করে।
এর আগে, সকালে এই ছিনতাইকারি চক্র নগরীর বরেন্দ্র কলেজের সামনে থেকে দুই নারীর ব্যাগ ছিনতাই করেছে বলে অভিযোগ করেন ঘোড়ামারা এলাকার দুই নারী। তবে অভিযোগ কারি ওই দুই নারীর নাম ঠিকানা পাওয়া যায়নি।
আরএমপি বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ফাইসাল নামের এক ছিনতাই কারিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।






















