ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এক তরুণ নিহত টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ পুঠিয়ায় নিখোঁজ স্কুলছাত্রীকে সাতক্ষীরা থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৪ জন রাণীশংকৈলে প্রণোদনার সার-বীজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর দেবীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে গ্রেপ্তার ১ বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই বন্ধুর মৃত্যু, আহত এক রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

লালপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এক তরুণ নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Youth killed in motorcycle-auto-van collision in Lalpur – Representative image

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এক তরুণ নিহত

নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে শান্ত আলী (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার আড়বাব ইউনিয়নের আন্দি মুচিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শান্ত আলী লাল রঙের একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে সালামপুর বাজার থেকে লালপুরের দিকে যাচ্ছিলেন। একই সময় লালপুর থেকে সালামপুর বাজারের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোভ্যান। আন্দি মুচিপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেল ও অটোভ্যানের ডান পাশে সজোরে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক শান্ত আলী সড়কে ছিটকে পড়ে তার ডান পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায় এবং মাথার ডান পাশে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় পথচারীরা শান্ত আলীকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর অজ্ঞাত অটোভ্যানচালক ভ্যানটি নিয়ে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে লালপুর থানার হেফাজতে রাখা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

November 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এক তরুণ নিহত

আপডেট সময় : ১২:৪৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬