ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এক তরুণ নিহত টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ পুঠিয়ায় নিখোঁজ স্কুলছাত্রীকে সাতক্ষীরা থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৪ জন রাণীশংকৈলে প্রণোদনার সার-বীজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর দেবীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে গ্রেপ্তার ১ বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই বন্ধুর মৃত্যু, আহত এক রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

One person detained at Bholahat border with 34 bottles of Indian intoxicating syrup

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চাঁনশিকারী বিওপির বিজিবি টহল দলের অভিযানে হোসেনভিটা এলাকা থেকে মিঠুন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Win Cerex Cough’ সিরাপসহ মো. মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামসংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়।

এ সময় তল্লাশি করে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে সিরাপগুলোসহ মো. মিঠুনকে আটক করে বিজিবি। আটক মিঠুন ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মো. মনজুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

November 12, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

আপডেট সময় : ০৮:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬