ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকির অভিযোগ, পদ ছাড়তে চাপ দেওয়ার দাবি বাগাতিপাড়ায় সপ্তাহের ব্যবধানে ৫টি অননুমোদিত চক্ষু ক্যাম্প বন্ধ বাগাতিপাড়ায় শয়নকক্ষ থেকে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের কারাদণ্ড বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাগাতিপাড়ায় শিক্ষক ও ৬ শিক্ষার্থীসহ অটোভ্যান উল্টে পুকুরে, শিক্ষকের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের সহযোগিতায় রক্ষা বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা

বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৪:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৩৩১ বার পড়া হয়েছে

Child named Sharin dies after suffering burns while playing with a gas lighter in Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু

শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিন দিন চিকিৎসাধীন ছিল ছয় বছরের শিশুটি

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতঃ
নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলার সময় অগ্নিদগ্ধ হওয়া ছয় বছর বয়সী শিশু শারিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শারিন বাগাতিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর মহল্লার সাবেক কাউন্সিলর মহাসিন আলীর ছেলে। সে উপজেলার কালেক্টর প্রিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির বাবা মহাসিন আলী জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলছিল শারিন। এ সময় নিজের পরনের গেঞ্জির সঙ্গে লাইটার ও কলম ঘষাঘষি করার একপর্যায়ে লাইটারটি বিস্ফোরিত হয়ে গেঞ্জিতে আগুন ধরে যায়। এতে শিশুটির শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। বাড়িতে ফিরে ছেলেকে আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠানো হয়।

পরে শনিবার দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শারিনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে শারিনের মরদেহ লাশবাহী অ্যাম্ব্যুলেন্সে করে ঢাকা থেকে বাড়িতে আনা হয়। পরে এদিন সন্ধ্যার পর স্থানীয় সামাজিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

November 3, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬