ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Allegation of a Chhatra Dal leader being hacked with a machete in Gurudaspur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক সুমন ও শাকিলের মোটরসাইকেলচালক হৃদয় জানান, হেলমেট ও মাস্ক পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে শাকিলের ওপর হামলা চালান। তাদের একজনের হাতে পিস্তল এবং অন্যজনের হাতে চাপাতি ছিল। হামলাকারীদের একজন মোটাসোটা ও অন্যজন পাতলা গড়নের ছিলেন বলে তাঁরা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের হাত থেকে বাঁচতে শাকিল দৌড়ে শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের সামনের কচুরিপানাপূর্ণ একটি গর্তে ঝাঁপ দেন। সেখানেও তাকে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে হামলাকারীদের একজনকে ধরে ফেললেও ফাঁকা গুলি ছুড়ে তারা দ্রুত হাওয়া বাজারের সড়ক দিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুজ্জামান রুবেল জানান, শাকিলের দুই হাত ও দুই পায়ের বিভিন্ন গিঁটে গুরুতর আঘাত রয়েছে। তার শরীরে একাধিক সেলাই দিতে হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আবদুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে শাকিলকে দেখতে যান।

এদিকে, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় চাঁচকৈড় এলাকার রঞ্জু নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা

আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬