ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের

বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার

বাউয়েট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Seminar on Building a Career in BCS and the Army at BAUET

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার

বাউয়েট প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ও বাউয়েট ক্যারিয়ার ক্লাবের (বিসিসি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টি-বারে ‘বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার নির্দেশনা, প্রস্তুতি ও সুযোগ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী এবং ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের উপদেষ্টা ও আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ প্রতিম দেবনাথ।

সেমিনারে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার কৌশল, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের সরকারি চাকরি ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজক। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার

আপডেট সময় : ০৮:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬