ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

Naldanga

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি নলডাঙ্গার রেলস্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে সকাল ৮টার দিকে ওই অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি দেখতে পেয়ে রেলের খালাসি শাহার আলী তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং সান্তাহার রেলওয়ে থানায় (জিআরপি)  খবর দেন। পরে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহটি সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। অন্যন্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

আপডেট সময় : ০১:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬